গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment ইনস্টাগ্রামে রিল বানিয়ে গ্রেপ্তার অভিনেতা

    ইনস্টাগ্রামে রিল বানিয়ে গ্রেপ্তার অভিনেতা

    0
    121
    ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

    এখনকার সময়ে এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় মুশকিল যে সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবে রিল বা শর্টস দেখেন না। বলতে গেলে রিলে মজে থাকেন মানুষ।

    কারও কারও আবার দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে রিল। সাধারন মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকাদেরও দেখা যায় রিলে নিজেদের হাজির করতে।তবে এই রিলের কারণেই যে গ্রেপ্তার হতে হবে, তা কে জানতো। সম্প্রতি এমনটাই ঘটেছে দক্ষিণ ভারতের দুই তারকার সঙ্গে। রিপোর্ট অনুসারে, অস্ত্র আইনে গ্রেপ্তার হয়েছেন বিগ বস কন্নড় খ্যাত তারকা অভিনেতা বিনয় গৌড়া ও রজত কিষাণ। ভারতীয় ন্যায় সহিংসতা ,বিএনএস এর অস্ত্র আইন ১৯৫৯-এর ধারায় তাদের গ্রেপ্তার করেছে কর্ণাটক পুলিশ। রিপোর্ট অনুযায়ী, এর আগে বিনয় গৌড়া ও রজত কিষাণ একটি রিল তৈরি করেন। যেখানে বিনয় গৌড়াকে একটি বড় ছুরি হাতে এবং দর্শনের স্টাইলে ধীর গতিতে হাঁটতে দেখা গেছে বলে অভিযোগ করা হয়েছে। তাদের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই এফআইআর দায়ের করা হয়। অভিযোগ অনুযায়ী, রিলের জন্য প্রকাশ্যে চপার দেখানো এবং ভীত সন্ত্রস্ত পরিবেশ তৈরি করেছেন বিনয় গৌড়া ও রজত কিষাণ। রিলগুলো বুজ্জি নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ ভিডিও চোখে পড়তেই বিনয় গৌড়া ও রজত কিষাণের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে পুলিশ।

    আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, প্রকাশ্যে এভাবে ভয়ভীতি প্রদর্শন করা আইনত অপরাধ। তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিম বেঙ্গালুরুর ডিসিপি এস গিরিশ।