গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment বিগ বস : পুরো সিজনে থাকছেন না সালমান

    বিগ বস : পুরো সিজনে থাকছেন না সালমান

    0
    151
    ছবি সৌজন্যে :ফেসবুক

    রিয়ালিটি শো‘বিগ বস ১৯–এ আবারও সঞ্চালকের আসনে ফিরছেন বলিউড সুপারস্টার সালমান খান। তবে এবার তিনি পুরো সিজনজুড়ে থাকছেন না। নতুন সিজনে মাত্র ১৫ সপ্তাহ সঞ্চালনার দায়িত্ব পালন করবেন অভিনেতা।

    জানানো হয়েছে, এবার প্রতি পর্বের জন্য সালমান খান আগের মতোই ১০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। তবে পূর্ণ সিজনের পরিবর্তে কম সময় থাকায় তার মোট পারিশ্রমিকও কমে দাঁড়িয়েছে ১৫০ কোটি টাকা,আগে যা ছিল প্রায় ২৫০ কোটি টাকা।বলা হচ্ছে সিজন শুরুর সাড়ে তিন মাস পর সালমান সঞ্চালনার দায়িত্ব তুলে দেবেন নতুন অতিথি উপস্থাপকদের হাতে। ধারণা করা হচ্ছে, আগের মতো এবারও ফারাহ খান ও করণ জোহরকে দেখা যেতে পারে এই দায়িত্বে। উল্লেখ্য প্রায় দু’ দশক ধরে বিগ বস ভারতের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় টিভি শোগুলোর একটি। এবারও থাকছে নতুন চমক ও উত্তেজনা।

    এবারের সিজনের থিম হতে যাচ্ছে রাজনীতিনির্ভর, যা দর্শকদের ভিন্নমাত্রার অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে অনলাইনে প্রকাশিত হয়েছে শোয়ের প্রথম প্রমো।শোটি প্রথম সম্প্রচারিত হবে জি হটস্টার-এ, পরে কালারস টিভিতে প্রচার হবে কিছুটা দেরিতে।