
কিছুদিন আগেই বাজারে এসেছে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৭ ও ফ্লিপ ৭। তবে এরইমধ্যে নানা জল্পনা-কল্পনা চলছে কোম্পানটির আরেক ফ্ল্যাগশিপ ডিভাইস গ্যালাক্সি এস ২৬ আল্ট্রা নিয়ে।ডিভাইসটি নিয়ে প্রাথমিকভাবে ফাঁস হওয়া তথ্য বলছে, এস ২৫ আল্ট্রার চেয়েও পাতলা ও ওজনে হালকা হবে এস ২৬ আল্ট্রা।
এতে পাতলা ফ্রেম থাকা সত্ত্বেও এর ডিসপ্লে আগের ডিভাইসের তুলনায় আরও বড় হবে। বলা হচ্ছে , এ বছরের গ্যালাক্সি এস২৫ আল্ট্রায় ছ’ দশমিক ৮৬ ইঞ্চি ডিসপ্লে থাকছে যেখানে আগের এস ২৪ আল্ট্রায় ছিল ছ’ দশমিক ৮২ ইঞ্চি। স্যামসাং ডিভাইসের সামগ্রিক আকার না বাড়িয়ে বেজেল কমিয়ে এনেছে।ফাঁস হওয়া তথ্য নতুন অনুযায়ী, স্যামসাং আগামী বছরের গ্যালাক্সি এস ২৬ আল্ট্রাতেও একই কৌশল অনুসরণ করতে যাচ্ছে।দাবি করা হচ্ছে , স্যামসাংয়ের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোনে থাকবে একটি ছয় দশমিক ৮৯ ইঞ্চির ডিসপ্লে যা এস২৫ আল্ট্রার তুলনায় মাত্র দশমিক শূন্য তিন ইঞ্চি বড়।তথ্য ফাঁসকারীর ধারণা অনুযায়ী যদি স্যামসাং গ্যালাক্সি এস ২৬ আল্ট্রার ডিভাইস সাইজে পরিবর্তন না আনে তাহলে ছয় দশমিক ৮৯ ইঞ্চির বড় প্যানেলটি ফিট করাতে হলে ফোনটির বেজেল বর্তমান এক দশমিক দুই মিমি থেকে কমিয়ে প্রায় এক দশমিক ১৫ মিমি করতে হবে।
এদিকে স্যামসাং গ্যালাক্সি এস ২৫ আল্ট্রার ছয় দশমিক ৮৬ ইঞ্চির ডিসপ্লেকে বাজারে ছয় দশমিক নয় ইঞ্চি বলে প্রচার করছে। খুব সম্ভবত, সামান্য বড় ডিসপ্লে থাকা সত্ত্বেও, এস ২৬ আল্ট্রার ক্ষেত্রেও স্যামসাং একইভাবে ছয় দশমিক নয় ইঞ্চি বলেই মার্কেটিং করবে।








