গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Newsdesk বিহারে জলে ডুবে মৃত ৩৭ শিশু-সহ ৪৬ 

    বিহারে জলে ডুবে মৃত ৩৭ শিশু-সহ ৪৬ 

    0
    257
    4 Indian medical students drowned in the river in Russia
    4 Indian medical students drowned in the river in Russia
    জিতিয়া উৎসবে বিহারে জলে ডুবে ৩৭ শিশু-সহ ৪৬ জনের মৃত্যুতে হুলুস্থূল পড়ে গিয়েছে। সন্তানদের মঙ্গল ও সমৃদ্ধি কামনায় মায়েরা জিতিয়া বা জীবিতপুত্রিকা ব্রত পালন করেন।
    তিন দিনের এই উৎসব আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের সপ্তম থেকে নবম দিনের মধ্যে পালিত হয়। সন্তানদের মঙ্গল কামনায় মায়েরা উপবাস রাখেন। সন্তানদের নিয়ে বিহারের বিভিন্ন জলাশয়ে স্নান করতে গিয়েছিলেন মায়েরা। প্রবল বৃষ্টিতে এখন বিহারের প্রায় সকল নদীতেই জলের তীব্র স্রোত রয়েছে। সেই স্রোতেই ভেসে গিয়েছে শিশু ও অন্যান্যরা। মৃতরা পূর্ব ও পশ্চিম চম্পারন, ঔরঙ্গাবাদ, কাইমুর, বক্সার, সিওয়ান, রোহতাস, সরন, পটনা, বৈশালী, মুজাফ্ফরপুর, সমস্তিপুর, গোপালগঞ্জ, আরওয়াল জেলার বাসিন্দা। এই ঘটনার গভীর শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বিহারের বিপর্যয় মোকাবিলা বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, এখন পর্যন্ত ৪৩টি মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। এখনও নিখোঁজ যারা, তাদের দেহ অনুসন্ধান ও উদ্ধারে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্সের সহায়তা চেয়েছে বিপর্যয় মোকাবিলা বিভাগ।