গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National বিহারে ভোটার লিস্টে মৃত, প্রশাসনের দ্বারস্থ ৫

    বিহারে ভোটার লিস্টে মৃত, প্রশাসনের দ্বারস্থ ৫

    0
    102
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বিহারের ভোটার লিস্টে মৃত এই তথ্য হাতে পাওয়ার পরই তড়িঘড়ি বিডিও অফিসে ৫ জন ছুটে গিয়েছেন নিজেদের জীবিত প্রমাণের জন্য। 
    স্থানীয় সূত্রে খবর, যে পাঁচ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁরা হলেন মোহন শাহ, ক্রমিক সংখ্যা ২, সঞ্জয় যাদব, ক্রমিক সংখ্যা ১৭৫, রামরূপ যাদব, ক্রমিক সংখ্যা ২১১, নরেন্দ্র কুমার দাস, ক্রমিক সংখ্যা ৩৬৪, বিষ্ণর প্রসাদ, ক্রমিক সংখ্যা ৩৮০। এই পাঁচ জন ২১৬ নম্বর বুথের ভোটার। বিডিও-র দফতরে ঢুকেই ওই পাঁচ জন একযোগে অফিসারের উদ্দেশে বললেন, তাঁরা মরেননি, এখনও বেঁচে আছেন, স্যর! এ কথা শুনে হতভম্ব হয়ে গিয়েছিলেন বিডিও।
    জানতে চাইলেন কী হয়েছে। তখন ওই পাঁচ জন জানান, ভোটার তালিকায় তাঁদের নাম বাদ চলে গিয়েছে। তাঁদের পাঁচ জনকে মৃত বলে দেখানো হয়েছে সেখানে। ঘটনাচক্রে, পাঁচ জনই একই গ্রামের এবং একই বুথের ভোটার। বিডিও ওই পাঁচ জনকে আশ্বস্ত করেছেন যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।