
বিহারের উমা নাট গঙ্গা ঘাটে নৌকাডুবির ঘটনায় খোঁজ মিলছে না ৬ জনের। জানা গিয়েছে, রবিবার ১৭জনকে নিয়ে গঙ্গা পাড় হওয়ার সময় মাঝপথে উল্টে গিয়েছে যাত্রীবাহী নৌকাটি।
১১জনকে উদ্ধার করা গেলেও ৬জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। নৌকা উল্টে যেতেই অনেকেই সাঁতরে নিরাপদ স্থানে পৌঁছে গিয়েছেন। খবর পেয়ে উদ্ধারকারী দল গিয়ে তাঁদের উদ্ধার করেছে। পাশাপাশি দল নিখোঁজদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে। স্থানীয়রাই বিষয়টি প্রথম নজরে আনে। এই ঘটনায় এসডিএম জানিয়েছে, নৌকাডুবির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। স্থানীয়দের সাহায্যে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। বাকিদেক খোঁজে তল্লাশি চলছে।
