নীতি আয়োগ বৈঠকে অনুপস্থিত নীতীশ

0
171
Nitish is absent from NITI Aayog meeting
Nitish is absent from NITI Aayog meeting

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন নীতি আয়োগের বৈঠকে যোগ দিলেন না নীতীশ কুমার। প্রশাসন সূত্রে জানা গিয়েছে,বিহারের দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি এবং বিজয়কুমার সিংহকে দিল্লির বৈঠকে পাঠিয়েছেন জনতা দল ইউনাইটেড, জেডিইউ নেতা নীতীশ কুমার।

ঘটনাচক্রে, বিহারের দুই উপমুখ্যমন্ত্রীই বিজেপির। জনতা দলের তরফে জানানো হয়েছে, এর আগেও নীতি আয়োগের বৈঠকে অনুপস্থিত থেকেছেন নীতীশ কুমার।শনিবার রাষ্ট্রপতি ভবনে বিরোধী জোট ইন্ডিয়া-র সাত জন মুখ্যমন্ত্রী সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন। কেন্দ্রের এনডিএ সরকারের শরিক হয়েও তাতে যোগ দেননি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। জেডিইউয়ের তরফে জানানো হয়েছে, এই প্রথম নয়, এর আগেও নীতি আয়োগের বৈঠকে অনুপস্থিত থেকেছেন নীতীশ কুমার। জেডিইউ মুখপাত্র নীরজ কুমার বলেছেন, মুখ্যমন্ত্রী যে নীতি আয়োগের বৈঠকে গেলেন না, তা কিন্তু প্রথম বার হল না। এর আগেও নীতি আয়োগের বৈঠকে অনুপস্থিত থেকেছেন নীতীশ কুমার। তখন বিহারের প্রতিনিধিত্ব করেছিলেন তৎকালীন উপমুখ্যমন্ত্রীরা। এ বার রাজ্যের দু’জন উপমুখ্যমন্ত্রীই বৈঠকে যোগ দিতে গিয়েছেন। নীরজ কুমার আরও জানিয়েছেন, নীতি আয়োগের সদস্য চার কেন্দ্রীয় মন্ত্রী বিহারের। তাঁরাও এই বৈঠকে যোগ দিয়েছেন।