গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National কংগ্রেস-আরজেডি জমানায় বঞ্চিত বিহার: প্রধানমন্ত্রী

    কংগ্রেস-আরজেডি জমানায় বঞ্চিত বিহার: প্রধানমন্ত্রী

    0
    112
    ছবি সৌজন্যে : এক্স
    কংগ্রেস-আরজেডি জমানায় বঞ্চনার শিকার হয়েছে বিহার, বিজেপি-জেডিইউ সরকারের আমলে আগের সরকারের আমলের প্রায় ১০ গুণ টাকার প্রকল্প বাস্তবায়িত হয়েছে।
    বিহারের মোতিহারী জেলায় জনসভায় দাঁড়িয়ে এই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও বলেছেন, বিহারে প্রতিহিংসামূলক রাজনীতির অবসান ঘটিয়ে তাঁর সরকার। দুই দশক আগে বিহার হতাশায় ডুবে ছিল। গরিবদের জন্য বিভিন্ন প্রকল্পের টাকা লুঠ করতে ব্যস্ত ছিল পুর্ববর্তী সরকার।
    এখন দরিদ্রদের জন্য প্রকল্পের টাকা সরাসরি তাঁদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। নরওয়ে, নিউজিল্যান্ডের থেকে বেশি মানষকে মাথার ওপর ছাদ গড়ে দেওয়া সম্ভব হয়েছে বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী।