
বিহার বিধানসভা নির্বাচনের গণনা শুরু হয়ে গিয়েছে। প্রথমে পোস্টাল ব্যালট গোণা শুরু হয়।
তার পর এবার খোলা হয়েছে ভোটিং মেশিন। গণনা প্রক্রিয়ায়। তবে এখনও পর্যন্ত যা প্রাথমিক ট্রেন্ড তাতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক নম্বর পেরিয়ে গেছে নীতীশ কুমার-বিজেপির এনডিএ জোট। তুলনায় অনেকটাই পিছিয়ে তেজস্বী যাদবদের মহাজোট। সকাল ১০ টায় এনডিএ জোট এগিয়ে রয়েছে ১৬৯টি আসনে। মহাজোট ৭৪টি আসনে। আর প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি এগিয়ে রয়েছে মাত্র ৩টি আসনে। এগিয়ে রয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী নীতীশ কমার যাদব। এছাড়াও দুই উপ-মুখ্যমন্ত্রীও নিজ নিজ বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে। বিহার বিধানসভায় মোট আসন সংখ্যা ২৪৩। সরকার গঠনের জন্য ১২২ জন বিধায়ক প্রয়োজন। বিহারে বৃহত্তম দল হিসাবে উঠে আসছে বিজেপি।
তারপরেই রয়েছে নীতীশ কুমারের দল জেডিইউ। লালুপ্রসাদ যাদবের দল প্রাথমিকস্তরের গণনায় রয়েছে তৃতীয় স্থানে।









