
বিহারের গ্যাংস্টার সুবোধ সিংয়ের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বেলঘরিয়ায় ব্যবসায়ীর গাড়িতে শুটআউট মামলায় পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুরের আদালত।
হেলমেট পরিয়ে সুবোধকে বার করেছে পুলিশ। ১৫ জুন ব্যারাকপুরের গাড়ি ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে শুটআউটের ঘটনা ঘটে। বিহারের জেলে বসে সুবোধ হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন অজয় মণ্ডল। সুবোধ গ্রেফতার হলেও আতঙ্কে রয়েছেন ব্যবসায়ী অজয় মণ্ডল। তাঁর অভিযোগ বাড়ির আশপাশে অপরিচিতরা ঘুরে বেড়াচ্ছে।
