বেঙ্গালুরুর পিজিতে বিহারের তরুণীকে গলা কেটে খুন

0
240
Bihar girl killed by slitting her throat in Bengaluru PG
Bihar girl killed by slitting her throat in Bengaluru PG

বেঙ্গালুরুতে পিজিতে ঢুকে বিহারের তরুণীকে গলা কেটে খুনের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।পুলিশ সূত্রে খবর, নিহত তরুণীর নাম কৃতি কুমারী।

তিনি বিহারের বাসিন্দা। কর্মসূত্রে বেঙ্গালুরুর কোরমঙ্গলা অঞ্চলে ভিআর আউটলেটের একটি আবাসনে পেয়িং গেস্ট হিসাবে থাকতেন। একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন কৃতি কুমারী। পরিবার থেকে দূরে বেঙ্গালুরুতে একাই থাকতেন তিনি।প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, ছুরি নিয়ে ওই আবাসনে ঢুকে পড়ে এক সন্দেহভাজন ব্যক্তি। তিন তলার একটি ঘরের কাছে কৃতি কুমারীর উপর ঝাঁপিয়ে পড়ে সে। এরপর ধারালো ছুরি দিয়ে গলার নলি কেটে খুন করা হয় কৃতি কুমারীকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কোরমঙ্গলা পুলিশ। দক্ষিণ-পূর্ব বিভাগের ডিসিপি সারা ফাতিমা জানিয়েছেন, খুনিকে ধরতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। আবাসনের বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের সন্দেহ, মৃতের পরিচিত কেউই এই খুনে জড়িত।