বিহারবাসী অসভ্য, বাঙালি শিক্ষিকাকে সাসপেন্ড কেভি-র  

0
198
ছবি সৌজন্যে : এক্স
বিহারের মনুষজনকে অসভ্য বলায় সে রাজ্যের জেহানাবাদে কর্মরত পশ্চিমবঙ্গের বাসিন্দা কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রবেশনারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে সাসপেন্ড করেছে কর্তৃপক্ষ। পুলিশও স্বতঃপ্রণোদিতভাবে একটি নোটিস পাঠায় দীপালিকে।
সাইবার থানায় তাঁকে দেখা করতে বলা হলেও এখনও কোনও এফআইআর দায়ের করা হয়নি। বিহার ও বিহারের মানুষকে নিয়ে অবমাননাকর বক্তব্যের ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গের বাসিন্দা দীপালি সাহ নামে ২৪ বছরের ওই তরুণী শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। যদিও ভাইরাল হয়ে যাওয়ায় এই ভিডিওটি এখন ডিলিট করে দেওয়া হয়েছে। দীপালি তাঁর প্রথম কর্মক্ষেত্র বিহারে পড়ায় হতাশা প্রকাশ করে এই ঘটনা মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেন। ভাইরাল হওয়া ভিডিওয় শোনা গিয়েছে, তিনি বলছেন, প্রথম পোস্টিংয়ের জায়গা নিয়ে সারা জীবন মনে থাকবে। কেন্দ্রীয় বিদ্যালয়ের অনেকগুলি রিজিওন আছে। যার মধ্যে কলকাতা রিজিওনকে অনেকেই পছন্দ করে না। কিন্তু, তিনি কলকাতা আঞ্চলিক কার্যালয়কেও মেনে নিতে রাজি ছিলেন। একইসঙ্গে তিনি কলকাতা, ওড়িশা, হিমাচল প্রদেশ এমনকী লাদাখেও যেতে রাজি আছি। যেখানে কেউ যেতে চায় না, সেখানে যেতে রাজি।
কিন্তু বিহার নয়। দীপালি আরও বলেন, এর মূল কারণ হল বিহারের মানুষের কোনও নাগরিক বোধ নেই।