গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home National আচার্য কিশোর কুণালের প্রয়াণে শোকস্তব্ধ বিহার

    আচার্য কিশোর কুণালের প্রয়াণে শোকস্তব্ধ বিহার

    0
    176
    ছবি সৌজন্যে : এক্স
    প্রাক্তন আইপিএস তথা পাটনা মহাবীর মন্দিরের সেক্রেটারি আচার্য কিশোর কুণালের প্রয়াণে শোকস্তব্ধ বিহার। রবিবার সকালে পাটনায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।
    বয়স হয়েছিল ৭৪ বছর। সোমবার দুপুরে হাজীপুরের কাউনহারা ঘাটে আচার্য কিশোর কুণালের শেষকৃত্য সম্পন্ন হবে। সোমবার সকাল ৯টায় নিজ বাসভবন থেকে শেষযাত্রা শুরু হবে তাঁর।১৯৭২-ব্যাচের গুজরাট ক্যাডারের আইপিএস অফিসার কিশোর কুনাল ২০০১ সালে স্বেচ্ছায় অবসর নেওয়ার আগে পর্যন্ত বিহার, ঝাড়খণ্ড এবং গুজরাট পুলিশের দায়িত্বে ছিলেন।তিনি বিশ্ব হিন্দু পরিষদ এবং বাবরি মসজিদ অ্যাকশন কমিটির মধ্যে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। স্বেচ্ছায় অবসর নেওয়ার পর আচার্য কিশোর কুণাল দারভাঙ্গার কেএস সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিযুক্ত হন।
    তাঁর প্রচেষ্টায় পাতানো মন্দিরে প্রথম দলিত পুরোহিত নিযুক্ত করা হয়েছিল।তিনি পাটনার হনুমান মন্দিরের মাধ্যমে মহাবীর ক্যান্সার ইনস্টিটিউট, মহাবীর আরোগ্য সংস্থা, মহাবীর নেত্রালয়, মহাবীর বাত্সল্য হাসপাতালের মতো বহু দাতব্য হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন।