গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National বিহারে ৬ ও ১১ নভেম্বর ভোট, ১৪-এ ফল ঘোষণা

    বিহারে ৬ ও ১১ নভেম্বর ভোট, ১৪-এ ফল ঘোষণা

    0
    98
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ২৪৩ আসনের বিহার বিধানসভায় ভোট হতে চলেছে আগামী ৬ এবং ১১ নভেম্বর। গণনা ও ফল ঘোষণা করা হবে ১৪ নভেম্বর। বিহার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার শুরুতেই দেশের সমস্ত ভোটারকে ভোজপুরী ভাষায় অভিনন্দন জানিয়েছেন।

    বিহারের সব ভোটারের উদ্দেশে বলেছেন, রাজ্যের ছটপুজো সহ যেমন ভাবে সব উৎসবকে পালন করেন, ভোটের দিনও সেভাবে উৎসবের মতো করে পালন করুন। ১৫ দিনের মধ্যে মিলবে ভোটার কার্ড। সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এবার বিহারে প্রায় ৯০ হাজার ভোটগ্রহণ কেন্দ্রে ভোটদানের আগে মোবাইল রেখে ভিতরে যেতে হবে। এর পরীক্ষা আগে করা হয়েছে। এবার গোটা বিহারে তা প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন জ্ঞানেশ কুমার। প্রযুক্তিগত দিক থেকে কমিশন বেশ কয়েকটি পদক্ষেপ করছে। লম্বা লাইন যাতে হতে না পারে, তার জন্য বিহারে বুথপ্রতি ১২০০ ভোটার সংখ্যা রাখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। বিহারের এসআইআর এবং রাহুল গান্ধীর ভোটচুরি নিয়ে প্রশ্নের জবাবে মুখ্য কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে প্রতিটি ভোটের আগে বিশেষ ভোটার তালিকা সংশোধনের আইনি স্বীকৃতি আছে।

    ফলে কারও অভিযোগই সত্য নয়। যাঁদের নাম নিয়ে আপত্তি ছিল, তাঁদের সময় দেওয়া হয়েছিল ১ সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু, সেরকম কোনও আপত্তি আসেনি।