গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National আরজেডির আমলে চরম দুর্ভোগে বিহারের মহিলারা : মোদী

    আরজেডির আমলে চরম দুর্ভোগে বিহারের মহিলারা : মোদী

    0
    73
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    লালুপ্রসাদ যাদবের দলের শাসনকালে চরম দুর্ভোগের শিকার হয়েছেন বিহারের মহিলারা। এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    প্রধানমন্ত্রীর দাবি, বিহারের মহিলা-সহ সব ক্ষেত্রে প্রকৃত উন্নয়ন শুরু হয়েছে নীতীশ কুমারের আমলে। সেই রাজ্যে লালুপ্রসাদের দল এবং তার বন্ধুরা যাতে সেখানে আবার ক্ষমতায় ফিরে আসতে না পারে তা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
    শুক্রবার, দিল্লি থেকেই, ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে, বিহারের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানেই আরজেডিকে নিশানা করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তিনি জানান, এখন বিহারের মহিলাদের দু’টি ভাই আছে। বিহারের মুখ্যমন্ত্রী ছাড়াও নিজেকে সেই রাজ্যের মহিলাদের ভাই বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।