
১৯৮২-র ৩০ এপ্রিল। বাম আমলে বিজন সেতুর ওপর ১৬ জন সন্ন্যাসী এবং ১ সন্ন্যাসিনীকে খুনের অভিযোগ উঠেছিল সিপিএমের বিরুদ্ধে।
সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রত্যেক বছরের মত এবারও অভিশপ্ত দিনটিকে স্মরণ করা হয়েছে। বিজন সেতুর ওপর শ্রদ্ধায় স্মরণে পালিত হয়েছে দধীচি দিবস। সপ্তদশ দধীচির স্মৃতির উদ্দেশ্যে দেশপ্রিয় পার্ক থেকে বিজন সেতু পর্যন্ত মিছিল করে মানবতা বাঁচাও দিবস পালন করা হয়। এই মিছিলে যোগ দিয়েছিলেন ভিন রাজ্য থেকে আসা কয়েকশো অনুগামী।
প্রভাত সঙ্গীত, বাবানামা কেবলম কীর্তন এবং সমবেত ধ্যানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপ্র বিজন সেতুর ওপর ১৭ জন দধীচির ছবিতে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে।








