বিজয়-তৃষা, এক পোস্টেই থামল জল্পনা 

0
21
ছবি সৌজন্যে : এক্স

তামিলনাডুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় ও অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে ঘিরে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা চলছিল। বিজয়ের জন্মদিনেও তাকে শুভেচ্ছা জানাননি তার এই কথিত প্রেমিকা।

শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়া,ইনস্টাগ্রাম থেকে দুজনেই দুজনকে আনফলো করেছেন বলেও খবর। এরপরই রীতিমতো আলোচনা শুরু হয় নেটিজেনদের মধ্যে। অবশেষে সেই জল্পনার মাঝেই বিজয়ের ৫২তম জন্মদিন উপলক্ষে একটি বিশেষ পোস্ট করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তৃষা।জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তৃষা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি প্রকাশ করেছেন।ছবিতে দেখা গিয়েছে, গোলাপি ও সাদা রঙের একটি বড় কেকের পাশে দাঁড়িয়ে আছেন বিজয়। তাঁর দিকে হাসিমুখে তাকিয়ে রয়েছেন তৃষা। ছবির সঙ্গে অভিনেত্রী লিখেছেন, যে মানুষ সবকিছুকে সার্থক করে তোলে, তাকে জন্মদিনের শুভেচ্ছা।এই পোস্ট প্রকাশের পরই ফ্যানদের মধ্যে চলতে থাকা নানা গুঞ্জন অনেকটাই স্তিমিত হয়েছে।কারণ, বিজয়ের জন্মদিনে এ বছর প্রথমদিকে তৃষার কোনো শুভেচ্ছাবার্তা না আসায় তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছিল।অতীতে বিজয়ের জন্মদিনে নিয়মিতই বিশেষ পোস্ট করেছেন তৃষা। ২০২৫ সালে একটি পোষা কুকুরসহ ছবি প্রকাশ করে তিনি লিখেছিলেন, হ্যাপি বার্থডে বেস্টেস্ট। তার আগের বছর লিফটে তোলা একটি সেলফির সঙ্গে শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, ঝড়ের মাঝে শান্তি, শান্তির মাঝে ঝড়, সামনে আসুক আরও অনেক মাইলফলক।তার আগে ২০২৩ সালে বরফে ঢাকা প্রাকৃতিক পরিবেশে তোলা তাঁদের একটি ছবি শেয়ার করে শুধু ,এইচবিডি লিখেছিলেন তিনি।এবার দীর্ঘ সময় কোনো পোস্ট না আসায় সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা আলোচনা। তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছিল। তবে নতুন এই পোস্টের পর ভক্তদের একাংশ মনে করছেন, সম্পর্ক নিয়ে ছড়ানো বেশিরভাগ গুঞ্জনেরই জবাব মিলেছে।উল্লেখ্য,তৃষা ও বিজয়ের পরিচয় এবং বন্ধুত্বের ইতিহাসও দীর্ঘদিনের। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ঘিল্লি সিনেমায় প্রথমবার একসঙ্গে কাজ করেন তারা। এরপর,থিরুপাচি, আথি, কুরুবি ও লিও’সহ একাধিক ছবিতে জুটি বেঁধে দর্শকদের মন জয় করেছেন।একসময় তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল বলে গুঞ্জন শোনা গেলেও পরে সেই ধারণা ভুল প্রমাণিত হয়। প্রায় ১৪ বছর পর আবারও একসঙ্গে কাজ করে তারা আলোচনায় আসেন।

সম্প্রতি বিজয়ের ব্যক্তিগত জীবন নিয়েও নানা খবর প্রকাশিত হয়েছে। বিশেষ করে তাঁর স্ত্রী সংগীতা সর্নালিঙ্গমের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের পর তৃষার নামও বিভিন্ন আলোচনায় উঠে আসে।