ইন্ডি জোটের বৈঠকে নেই বিজয়ের টিভিকে

0
20
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

দিল্লিতে ইন্ডি জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেয় নি তামিলনাড়ুর নতুন শাসক দল তামিলিগা ভেত্রি কাজাঘাম বা টিভিকে। যদিও অভিনেতা বিজয়ের দলকে সরকার গড়তে সমর্থন দেওয়ায় তামিলনাড়ুতে প্রাক্তন শাসক দল ডিএমকে সঙ্গে কংগ্রেসের বোঝাপড়া ভেঙে গিয়েছে।

এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলের ধারণা ছিল ইন্ডি জোটের বৈঠকে টিভিকে যোগ দেবে। দলীয় সূত্রে এই সিদ্ধান্তের বিষয়ে দুটি কারণ সামনে আনা হয়েছে। বিজয়ের দল জানাচ্ছে, ইন্ডি জোটের বৈঠকটি মূলত সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনের কৌশল নিয়ে আলোচনার জন্য ডাকা হয়েছে। টিভিকের এই মুহূর্তে লোকসভা এবং রাজ্যসভায় কোনো সদস্য নেই। ফলে বিরোধী দলগুলির সমন্বয়ে নিয়ে আলোচনায় টিভিকে’র থাকার সুযোগ নেই। দলের তরফের দ্বিতীয় আরও একটি কারণ বলা হচ্ছে। বিজয়ের দলের বক্তব্য, তারা এখনও আনুষ্ঠানিকভাবে ইন্ডি জোটের শরিক নয়। এই অবস্থায় তাদের পক্ষে সোমবারের বৈঠকে যোগ দেওয়ার কোনো সুযোগ ছিল না।

এদিকে, কংগ্রেস সূত্রের খবর, বিজয়ের দলকে আনুষ্ঠানিকভাবে বৈঠকে আমন্ত্রণ না জানানো হলেও মৌখিকভাবে বিষয়টি বলা হয়েছিল। তখনই টিভিকে নেতৃত্ব জানিয়েছিল তারা বর্তমান পরিস্থিতিতে ইন্ডি জোটের বৈঠকে অংশ নিতে রাজি নয়‌। তবে বিরোধী দলগুলির সোমবারের গুরুত্বপূর্ণ বৈঠক তামিলনাড়ুর নতুন শাসকদলের এড়িয়ে যাওয়ার পিছনে রাজনৈতিক মহল তৃতীয় আর একটি কারণকে প্রাধান্য দিচ্ছে। বলা হচ্ছে টিভিকে নেতৃত্ব জাতীয় রাজনীতির জল মাপা শুরু করেছে। তারা দেখে নিতে চাইছে ইন্ডি জোটকে সামনে রেখে কংগ্রেস সর্বভারতীয় স্তরে কতটা প্রভাব তৈরি করতে পারে