গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata যোগ্য চাকরিহারাদের দখলে বিকাশ ভবন

    যোগ্য চাকরিহারাদের দখলে বিকাশ ভবন

    0
    149
    ছবি সৌজন্যে : নিজস্ব

    যোগ্য চাকরিহারাদের বিক্ষোভে তুলকালাম বিকাশভবন। মেন গেট ভেঙে কার্যত বিকাশ ভবন দখলে চলে যায় যোগ্য চাকরিহারাদের।

    যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ, চাকরির দাবিতে বৃহস্পতিবার বিকাশভবন অভিযানের ডাক দেয় চাকরিহারা যোগ্য অশিক্ষকদের অধিকার মঞ্চ। অভিযানকে ঘিরে বিকাশভবনের সামনে আগের থেকেই ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ। ব্যারিকেড ভেঙে এগোতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। পরে পুলিশকে হঠিয়ে গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। সবমিলিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিকাশ ভবনের মধ্যে চাকরির দাবিতে স্লোগান দিতে থাকেন শিক্ষক শিক্ষিকারা। এর আগে ৯ দিন ধরে বিকাশভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান করেছেন এসএসসি ২০১৬ প্যানেলের যোগ্য চাকরিহারারা।

    তাঁদের বক্তব্য অনেক আশ্বাস শুনেছি, আর নয়। অবিলম্বে যোগ্যদের প্রার্থী তালিকা প্রকাশ করতে হবে। শিক্ষামন্ত্রী সঙ্গে দেখা করার দাবিও তোলেন যোগ্য চাকরিহারারা।