
রাজ্যকে ডেডলাইন বেধে দেওয়ার দিনেই চাকরিহারা যোগ্য শিক্ষকদের আরেকটা অংশ সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য-র বাড়িতে গিয়েছেন।
বেশকিছুক্ষণ কথা হয় তাঁদের। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য তাঁদের স্পষ্ট জানিয়েছেন কেউ চাকরি ফিরে পাবেন না। নতুন করে পরীক্ষায় বসার প্রিপারেশন নিতে বলেছেন। সেক্ষেত্রে অন্য কোনও সংস্থার মাধ্যমে এসএসসি পরীক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন। শনিবার সকালে ১০ জনের একটি দল বিকাশরঞ্জন ভট্টাচার্য-র মুকুন্দপুরের বাড়িতে গিয়েছিলেন।
কিন্তু আইনজীবীর সঙ্গে কথা বলে কার্যত নিরাশ হয়েই ফিরতে হয়েছে তাঁদের। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের নামপ্রকাশের দাবি তুলেছেন চাকরিহারাদের ওই অংশটি।






