পানাগড়ের পুনরাবৃত্তি সল্টলেকে, গাড়ির চাকায় পিষ্ট বাইক আরোহী

0
110
ছবি সৌজন্যে : নিজস্ব
পানাগড়কাণ্ডের পুনরাবৃত্তি সল্টলেকে। বাইক-গাড়ির মুখোমুখিতে বচসা। পরে বাইক আরোহীকে ধাওয়া করায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু। এই ঘটনা কার্যত মিলিয়ে দিয়েছে পানাগড়ের ঘটনা।
জিডি আইল্যান্ড থেকে এফ ই ব্লক যাওয়ার সময় হুন্ডাই গাড়ির মুখোমুখি র‍্যাপিডো বাইক। বচসা গালিগালাজ ওই সময়কার মত মিটে গেলেও র‍্যাপিডো বাইক আরোহীকে ধাওয়া করেন গাড়িচালক। সেইসময় গাড়ির চাকায় পিষ্ট হন বাইকচালক। বাইক নিয়ে খাল ধার ধরে ১২ নম্বর ট্যাঙ্কের দিকে যাওয়ার সময় হোন্ডা ক্রেটা গাড়িটি পিছু ধাওয়া করে। দ্রুত গতিতে বাইক নিয়ে পালানোর চেষ্টা করলে খারাপ রাস্তার জন্য বাইক থেকে পড়ে যায় আইয়াজ হোসেন নামে ওই যুবক। অভিযোগ তখনই দ্রুত গতিতে আসা হুন্ডাই গাড়ির নিচে ঢুকে যায় আইয়াজ। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে অভিযুক্ত গাড়ির চালক পীযূষ আগরওয়ালকে ধরে মারধর করেন। এরপর তাঁর গাড়িতেই গুরুতর জখম অবস্থায় আইয়াজকে প্রথমে বিধাননগর হাসপাতাল এবং পরে নীলরতন সরকার মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আইয়াজ হোসেনের।
এরপরেই অভিযুক্ত পীযূষ আগরওয়ালকে গ্রেফতার করে বিধাননগর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে।