
চারচাকা গাড়ির আয়না ভাঙার প্রতিশোধ নিতে প্রায় দুই কিলোমিটার ধাওয়া করে বাইক আরোহীকে ধাক্কা মেরে খুনের অভিযোগ উঠেছে দম্পতির বিরুদ্ধে। বেঙ্গালুরুর এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত দম্পতিকে। পুলিশ জানিয়েছে, ২৫ অক্টোবর রাতে এই ঘটনা ঘটে বেঙ্গালুরু শহরের পুত্তেনাহালি এলাকায়। গাড়ির ধাক্কায় মৃত ব্যক্তির দর্শন। তিনি বাইক চালাচ্ছিলেন। পিছনে বসেছিলেন বন্ধু বরুণ। ছোট দুর্ঘটনা বাইক-গাড়ির। তাতে মনোজ-আরতির গাড়ির আয়না ক্ষতিগ্রস্ত হয়।
এরপরেই প্রায় দুই কিলোমিটার ধাওয়া করে বাইকে ধাক্কা মারেন অভিযুক্তরা। রাস্তায় ছিটকে পড়েন দর্শন ও বরুণ। বরুণ গুরুতর আহত হলেও বেঁচে যান। কিন্তু দর্শনের মৃত্যু হয়েছে। শুরুতে দুর্ঘটনার মামলা হলেও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর খুনের মামলা করেছে পুলিশ।








