কামালগাজি ব্রিজ থেকে নিচে পড়ল বাইক চালক 

0
205
ছবি সৌজন্যে : নিজস্ব
কালীপুজোর সকালে কামালগাজি ফ্লাইওভার থেকে বেপরোয়া গতিতে থাকা চালক সহ একটি বাইক নিচে পড়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, আহত ব্যক্তি অরুণ নস্কর, ইন্সুরেন্স কোম্পানিতে কর্মরত।
জানা গিয়েছে, সোমবার সকালে কামালগাজি ফ্লাইওভার দিয়ে গড়িয়ার থেকে যাচ্ছিল একটি বাইক চালক। সেই সময় অন্য একটি বাইক চালকের সঙ্গে রেসারেসিতে ব্রিজের উপর থেকে নিচে দোকানের টিনের মাথায় পড়ে। ঘটনাস্থলেই গুরুতর আহত হন ওই ব্যক্তি।
এরপরই তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ওই ব্যক্তির ডান হাতের হাড় ও কোমরের হাড় ভেঙেছে।