বাইক আরোহীর মৃত্যুতে ধুন্ধুমার হরিশচন্দ্রপুর, ভাঙচুর-পাল্টা লাঠি

0
1014
ছবি সৌজন্যে : নিজস্ব

লরির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার মালদার হরিশচন্দ্রপুর। পুলিশ দেহ তুলতে গেলে বাধা দেয় স্থানীয়রা।

পুলিশকে মারধরের পাশাপাশি ভাঙচুর করা হয় পুলিশের গাড়িতে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ এলাকায় পৌঁছয়। লাঠিচার্জ করে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে মালদার হরিশচন্দ্রপুরের কুশিদা এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হয় বছর ২১-র হাসান আলির।

গুরুতর জখম হন তাঁর দিদি দুলি খাতুন। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।