গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National দ্বিপাক্ষিক সম্পর্কে জোর ডোভাল-ওয়াং ই বৈঠকে

    দ্বিপাক্ষিক সম্পর্কে জোর ডোভাল-ওয়াং ই বৈঠকে

    0
    65
    ছবি সৌজন্যে : এক্স
    সংঘাত ভুলে মৈত্রীর প্রস্তাব, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে  জোর-দিল্লিতে বসে এমনই বার্তা দিয়েছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। অন্যদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মন্তব্য, সীমান্তে শান্তি বিরাজ করছে।
    ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্ক আগের থেকে আরও মজবুত হয়েছে। কাজানে দুই রাষ্ট্রনেতার সাক্ষাতের পর যে নতুন ধারার প্রবর্তন হয়েছে, তাতেই দুই দেশই লাভবান হয়েছে বলে দাবি করেছেন ডোভাল। তাঁর মতে  ভারত ও চিনের দ্বিপাক্ষিক সম্পর্কে ৭৫ বছর পূর্ণ হয়েছে।
    দুই দেশই এখন অনেক পরিণত, দায়িত্বশীল যা এতদূর এগোতে সাহায্য করেছে। নিরাপত্তা উপদেষ্টা ডোভাল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৩১ অগাস্ট এবং ১ সেপ্টেম্বর তিয়ানজিনে অনুষ্ঠিত এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে  চিন সফরে যাবেন।