লোকসভায় পেশ প্রশ্নফাঁস রোখার বিল, কটাক্ষ কংগ্রেসের 

0
23
ছবি সৌজন্যে : এক্স
প্রশ্নফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের লক্ষ্যে সংসদে সংশোধনী বিল আনল কেন্দ্র। সোমবার দুপুরে লোকসভায় এই বিল পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিংহ। যার পোশাকি নাম পাবলিক এগ্‌জামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬।
প্রশ্নফাঁস বিতর্ক এবং ছাত্র-বিক্ষোভে পুলিশের ‘বাড়াবাড়ি’, কেন্দ্রের জবাবদিহি চাইছে বিরোধী দলগুলি। সোমবার অধিবেশন শুরু থেকেই তা নিয়ে দফায় দফায় উত্তপ্ত হয় সংসদের উভয় কক্ষ।
বিরোধীদের এই হইহট্টগোলের মাঝেই সংশোধনী বিল পেশ হল লোকসভায়। স্লোগান-পাল্টা স্লোগানে লোকসভার অধিবেশন মুলতুবি হয়ে যায়। যদিও এটিকে ‘লোকদেখানো’ উদ্যোগ বলে কটাক্ষ কংগ্রেসের। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ’র অভিযোগ, দেশের শিক্ষাব্যবস্থায় যুক্তিযুক্ত সংস্কার করতে ব্যর্থ হয়েছে বিজেপি সরকার।