নাগপুরে বাংলাদেশ এয়ারলাইন্সের জরুরি অবতরণ 

0
128
ছবি সৌজন্যে : এক্স
মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান। সূত্রের খবর, ঢাকা থেকে সেটি দুবাইতে যাচ্ছিল।
কিন্তু মাঝপথেই বাধে বিপত্তি। এরপরই নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেতে বাধ্য হয়। জানা গিয়েছে, ঢাকা থেকে ৩৯৬ জন যাত্রী এবং ১২ জন ক্রু মেম্বার নিয়ে দুবাই যাওয়ার কথা থাকলেও মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানটি। তবে বিমানটি ঠিক কবে এসে নাগপুর বিমানবন্দরে পৌঁছেছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার মধ্যরাতে প্রযুক্তিগত সমস্যার কারণে ফ্লাইটটি ঘুরিয়ে দেওয়া হয় এবং পরে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে সেটি। কিন্তু অনেক সংবাদমাধ্যমের দাবি, ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে বৃহস্পতিবার সকালেই মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।