
পাকিস্তানের হামলার কড়া জবাব দিচ্ছে ভারত। দুই দেশের মধ্যে কার্যত যুদ্ধ পরিস্থিতির মধ্যে শান্তির বার্তা দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
বর্ষীয়ান বাম নেতা বিমান বসু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ টেনে বলেছেন কবি বলতেন যুদ্ধ ধ্বংসের প্রতীক। ধ্বংসলীলা আর নয়, শান্তি চাই। বিমান বসু আরও বলেছেন দুই দেশকেই যুদ্ধ থেকে বিরত থাকা উচিত। যুদ্ধ দেশের পক্ষে কখনই শুভ নয়। অন্যদিকে মহম্মদ সেলিম বলেছেন এরকম যুদ্ধে কেউই জয়ী হতে পারে না। যুদ্ধ মানে ধ্বংসলীলা। যুদ্ধের মাধ্যমে কোনও সমস্যার সমাধান হয় না।
সন্ত্রাসবাদের মোকাবিলা করতে হলে সন্ত্রাসবাদীদের চিহ্নিত করতে হবে। সন্ত্রাসের ঘাঁটিগুলোতে হামলা করতে হবে। সেটা ভারত করেছে। কিন্তু তারপরে আঘাত প্রত্যাঘাত এটা চলতে থাকে। এতে সাধারণ মানুষেরই জীবন দুর্বিসহ হয়ে ওঠে।








