
ভারতের অপারেশন সিঁদুর’কে সমর্থন করে ব্রিটেনের সংসদে পাকিস্তানকে তুলোধনা করেছেন ব্রিটিশ সাংসদ প্রীতি প্যাটেল।
ব্রিটেনের হাউস অব কমন্সে তিনি বলেছেন, পাকিস্তান সেই দেশ, যেখানে ওসামা বিন লাদেন লুকিয়েছিলেন। ভারতের আত্মরক্ষায় পদক্ষেপ করার অধিকার রয়েছে বলে তিনি মন্তব্য করেন। তবে তিনি চান, ভারত ও পাকিস্তানের মধ্যে টানাপোড়েন কমুক। ভারতের সঙ্গে হাত মিলিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযানকে আরও শক্তিশালী করতে ব্রিটেনের সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি।
মৃতদের পরিবারগুলিকে সমবেদনা জানিয়েছেন তিনি।পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি ভারত ও পশ্চিমী দেশগুলির কাছে চিন্তার কারণ বলে তিনি মন্তব্য করেন। ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে জঙ্গি।







