গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Newsdesk ফ্রান্স থেকে বিতাড়িত লাদেন পুত্র ওমর

    ফ্রান্স থেকে বিতাড়িত লাদেন পুত্র ওমর

    0
    132

    আল-কায়দার প্রয়াত প্রধান ওসামা বিন লাদেনের ছেলে ওমর বিন লাদেনকে ফ্রান্স থেকে বের করে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তার বিয়ে বার্ষিকী উপলক্ষে এক পোস্টের জেরে তাকে বের করে দিয়েছে ফরাসি সরকার। 

     

    দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।রিপোর্ট অনুসারে, ৪৩ বছর বয়সি ওমর বিন লাদেনের জন্ম সৌদি আরবে।তার শৈশবকাল কেটেছে সেখানেই। এরপর তিনি সুদান ও আফগানিস্তানে ছিলেন।১৯ বছর বয়সে বাবা ওসামা বিন লাদেনকে ছেড়ে যান তিনি। ছবি আঁকার জন্য তিনি ২০১৬ সাল থেকে উত্তর ফ্রান্সের নরম্যান্ডি এলাকায় বসবাস শুরু করেন।ফ্রান্সের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইললিউ সোশ্যাল মিডিয়া এক্সে বলেছেন, ওমর বিন লাদেন একজন ব্রিটিশ নাগরিকের স্বামী হিসেবে নরম্যান্ডিতে বসবাস করে আসছেন।গত বছর সন্ত্রাস বাদের পক্ষে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেই পোস্টের পরিপ্রেক্ষিতে তাকে ফ্রান্স ছাড়ার আদেশ জারি করেছেন নরম্যান্ডির প্রশাসনিক প্রধান।স্বরাষ্ট্রমন্ত্রী বুনো রিটেইললিউ আরও জানিয়েছেন, আদেশে বলা হয়েছে, ওমর যেন কোনোভাবেই ফ্রান্সে ফিরতে না পারেন।সেই আদেশে তিনি সই করেছেন। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত আর কিছু বলেননি।এদিকে ওমর বিন লাদেন এরই মধ্যে ফ্রান্স ছেড়েছেন কিনা, তা এখনও পরিষ্কার নয়। উল্লেখ্য, আল-কায়দার প্রয়াত প্রধান লাদেনের ছেলে ওমর বিন লাদেন তার চেয়ে অন্তত ২০ বছরের বড় ব্রিটিশ মহিলা জেন ফেলিক্স ব্রাউনিকে বিয়ে করেন। ২০০৭ সালে বিষয়টি সামনে এলে তাকে নিয়ে গণমাধ্যমে ঝড় ওঠে।বিয়ের পর জেন তার নাম পাল্টে মুসলিম নাম জেইনা মোহাম্মেদ রাখেন। বিয়ের সুবাদে ওমর ব্রিটেনে বসবাস করতে চাইলেও দেশটি তার আবেদন বাতিল করে দেয়।