প্রার্থী হতে ড্রপবক্সে বায়োডেটা, উদ্যোগ তৃণমূলে

0
52
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

বিধানসভার টিকিট পেতে এবার বায়োডাটা জমা দেওয়ার ড্রপ বক্স বসাল তৃণমূল। আগ্রহীরা ওই ড্রপ বক্সে প্রার্থী হওয়ার জন্য বায়োডাটা দিতে পারেন। ২০২১-এ যাঁরা প্রার্থী হয়েছিলেন তাঁরা সবাই টিকিট পাবেন তেমন নয়।

তৃণমূল চাইছে নতুন মুখ তুলে আনতে। সেই উদ্যোগে এবার তৃণমূল ভবনে বসানো হয়েছে বায়োডেটা বক্স। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে বলে জানিয়েছে কমিশন। সেক্ষেত্রে মার্চে ভোট ঘোষণা হলে। এপ্রিলে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। এরইমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তুতি নিতে শুরু করেছে। বিজেপি ইস্তেহারের জন্য মানুষের মতামত চেয়ে ড্রপ বক্স বসিয়েছে।

একই পথে হেঁটেছে সিপিএমও। এদিকে তৃণমূল ভাল প্রার্থী খুঁজতে বায়োডেটা চাইছে। দলের যে কোনও সদস্য এই বাক্সে নির্দিষ্ট বিধানসভার উল্লেখ করে প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারেন।