গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Entertainment নায়কের মুখে দুর্গন্ধ, অসুস্থ বিপাশা

    নায়কের মুখে দুর্গন্ধ, অসুস্থ বিপাশা

    0
    137
    ছবি সৌজন্যে :ফেসবুক

    অভিনেত্রী বিপাশা বসু সম্প্রতি এক সাক্ষাৎকারে ২০১২ সালের সিনেমা জোরি ব্রেকার–এর শুটিংয়ের সময় ঘটে যাওয়া এক অপ্রত্যাশিত অভিজ্ঞতা শেয়ার করেছেন, যা নিয়ে আলোচনার ঝড় উঠেছে বলিউডপ্রেমীদের মধ্যে।সিনেমাটিতে বিপাশার বিপরীতে ছিলেন জনপ্রিয় অভিনেতা আর মাধবন।

    একটি চুম্বন দৃশ্যের প্রসঙ্গে বিপাশা বলেন,প্রথমে দৃশ্যটি করতে দ্বিধায় ছিলেন, কারণ মাধবনের স্ত্রী তাঁর খুব ভালো বন্ধু। কিন্তু পরিচালক বারবার অনুরোধ করে রাজি করান।তবে শুটিং শেষ হতেই ঘটেছিল অস্বস্তিকর এক পরিস্থিতি।অভিনেত্রীর ভাষ্য, দৃশ্যটি শেষ করেই তিনি সঙ্গে সঙ্গে নিজের ঘরে চলে যান। গা গুলিয়ে উঠছিল, অসুস্থ বোধ করছিলেন। পরে জানতে পারেন,মাধবন শুটিংয়ের আগে পেঁয়াজ রয়েছে এমন কিছু খেয়েছিলেন।

    তবে এই ঘটনাকে নিয়ে তেমন কোনো রাগ বা দূরত্ব তৈরি হয়নি তাদের বন্ধুত্বে। বরং তিনি একে এক সাধারণ, স্বাভাবিক পরিস্থিতি হিসেবেই নিয়েছেন। বিপাশা বলেছেন, তাদের বন্ধুত্বের কোনো ক্ষতি হয়নি। এখনও নিয়মিত কথা হয় মাধবনের সঙ্গে।