
বিপাশা বসু ও জন আব্রাহাম, বলিউডে এক সময়ের সবচেয়ে চর্চিত জুটি।যদিও তাদের প্রেম পূর্ণতা পায়নি।বিচ্ছেদের কারণ দখিয়ে জন জানিয়েছিলেন, তখন বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না নায়ক।
অন্যদিকে বিপাশার ইঙ্গিত ছিল,সম্পর্কের মূল ভিত্তি বিশ্বাসই নাকি তাদের মাঝে নেই।জন তাদের বিচ্ছেদকে বন্ধুত্বপূর্ণ বলে বর্ণনা করলেও বিপাশা জানিয়েছিলেন এটা মোটেই বন্ধুত্বপূর্ণ না। এক সাক্ষাৎকারে বিচ্ছেদ প্রসঙ্গে নিজের মানসিক অবস্থার কথা খুলে বলেছিলেন নায়িকা।বিপাশার কথায়, পরিত্যক্ত বোধ করছিলেন। তখন পর্যন্ত একটা রঙিন দুনিয়ায় বাস করতেন। এখন মনে হচ্ছে খুব বোকা ছিলেন।এই নয় বছরে, বিপাশা তাঁর কাজ থেকে সরে এসেছেন, বহু ভালো ভালো সুযোগ পেয়ে ছেড়েছেন, ওই মানুষটার জন্য পাথরের মতো দাঁড়িয়েছিলেন। বিপাশা ভালোবাসতেন জন আব্রাহামকে, সম্পর্ককে ভালো রাখার জন্য, আরও বেশি করে সময় দেওয়ার জন্য বহু মানুষের সঙ্গে দেখা পর্যন্ত করেন নি। আর এখন,আফসোস জানিয়ে বিপাশা বসু বলছেন, কিন্তু তারপরে বুঝতে পারেন,যে তিনি যার জন্য এতকিছু ছেড়েছিলেন বা এত পরিশ্রম করেছিলেন তা রাতারাতি চলে গেছে। বিপাশা বুঝতে পারেন যে এটা শেষ হয়ে গেছে, সেই সময় অনেক যন্ত্রণার মধ্য দিয়ে ছিলেন, বিপাশা চিৎকার করতেন, কেমন যেন আলাদা আলাদা মনে হতো।উল্লেখ্য, জনের আগে আরও দু’জনের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন বিপাশা।তাদের মধ্যে এক প্রেমিক ,বিপাশার বিয়েতে উপস্থিত হয়েছিলেন। অভিনেত্রী করণ সিং গ্রোভারকে বিয়ে করেছিলেন।
তাদের ঘরে একটি মিষ্টি কন্যা সন্তানও আছে, নাম দেবী। অন্যদিকে জন, ২০১৪ সালে প্রিয়া রুঞ্চালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।








