গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Sports মধ্যরাতে বিরাট-আনুশকার ছবি ভাইরাল

    মধ্যরাতে বিরাট-আনুশকার ছবি ভাইরাল

    0
    119
    ছবি সৌজন্যে : এক্স

    বর্ষবরণের উৎসবে মেতে উঠেছে গোটা বিশ্ব। সারা পৃথিবী জুড়ে ২০২৫ সালকে বরণ করতে চলছে মহা সমারোহ। এমনই এক আবহে ভারতীয় ক্রিকেট দল বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছে।

    বর্ষবরণের রাতে সিডনির রাস্তায় ধরা পড়েছে ক্রিকেট তারকা বিরাট কোহলি এবং তার স্ত্রী,বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার ছবি।এই মুহূর্তটি ভাইরাল হয়ে যায় স্যোশাল মিডিয়াতে।এদিকে,বোর্ডার-গাভাস্কার ট্রফির এখনও একটি ম্যাচ বাকি, আর সেটি হবে সিডনিতে।মেলবোর্নে হেরে ভারত সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। ব্যাটে রান নেই বিরাট কোহলিরও।তবে কঠিন সময়েও তার পাশে রয়েছেন স্ত্রী অনুষ্কা।এমসিজিতে বিরাটের আউট হওয়ার পর হতাশায় মুখ ঢেকেছিলেন অভিনেত্রী।

    নতুন বছর শুরু হতে চলেছে, আর কোহলি হারানো ফর্ম ফিরে পেতে মরিয়া।সিডনি টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি, তবে তার আগেই সিডনির রাস্তায় হাতে-হাত ধরে বর্ষবরণের উৎসবে অংশ নেন বিরাট ও অনুষ্কা।