
আগামী দিনে বিজেপির ঝাণ্ডা লাগানোর মত যেন একটাও খুঁটি না পায়। ত্রিপুরায় কেক বিতর্কে বাঁকুড়ার তালড্যাংরা তৃণমূলের বিজয়া সম্মিলনী থেকে এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী বীরবাহা হাসদা।
বিজেপি ক্ষমতায় এলে ত্রিপুরার মত গাড়ি ভাড়া মিলবে না। তাঁর মত গ্রামের ছেলেমেয়েরা কেক কেটে খেলে তাতেও বাধা দেবে বিজেপি। ত্রিপুরা সফরের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেছেন সেদিন তাঁর জন্মদিন ছিল। মাত্র ৩০ টাকার কেক থেকে সফরসঙ্গী দলীয় সহকর্মীদের খাইয়েছিলেন। তাতেও বিজেপি রেহাই দেয়নি। কেক খাওয়ানের সেই ছবি পোস্ট করে নোংরা রাজনীতি করেছে।
এর থেকেই প্রমাণ বিজেপি আদিবাসীরা কেক খাক সেটা সহ্য করতে পারে না। জনগণই খুঁটি লাগাবে, পাল্টা আক্রমণ করেছে বিজেপি। বাঁকুড়া জেলা বিজেপি সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি খোঁচা দিয়ে বলেছেন বনমন্ত্রী পুষ্পা থ্রি ছবিটা দেখিয়ে দিয়েছেন। কিভাবে উত্তরবঙ্গে জলে ভেসে কাঠ আসছে।
