
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম ছাড়তেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজি। ফের পাড়ুইয়ের অবিনাশপুরে পুলিশের সামনেই অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখ অনুগামীদের মধ্যে সংঘর্ষ বোমাবাজিতে আহত হয়েছে অন্ততপক্ষে ২ জন।
বোমাবাজিতে আহত ২ জন সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে চায়ের দোকানে বসেছিলেন কয়েকজন তৃণমূল কর্মী। সেই সময় কাজল শেখ গোষ্ঠীর লোকজন বোমাবাজি করে, অভিযোগ আক্রান্তদের। লোহার রড, লাঠি দিয়ে বেধড়ক মারধরেরও অভিযোগ। আহতদের মধ্যে একজন অবিনাশপুর অঞ্চলের তৃণমূল কর্মী সমীর ধীবর। সমীর ধীবর তৃণমূল মহিলা সভাপতি অনুজা ধীবরের স্বামী। খবর পেয়েই ঘটনাস্থলে সিউড়ি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
কী হয়েছে জানা নেই, পুলিশ ব্য়বস্থা নেবে, গোষ্ঠীকোন্দলের অভিযোগে মন্তব্য বীরভূম তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়ের।
