বীরভূমের ডিএসপি ক্রিমিনাল, এএসআই-র অডিও ভাইরাল

0
317
ছবি সৌজন্যে : নিজস্ব

আবার সেই বীরভূম। এবার বীরভূমের ডেপুটি পুলিশ সুপারকে ক্রিমিনাল বলছেন সিউড়ি থানার এএসআই রাজকুমার দাস। ফেসবুক লাইভের সেই ভিডিও ভাইরাল হয়েছে। যদিও তার সত্যতা যাচাই করেনি এস নিউজ। যেখানে তিনি বলছেন তাঁদেরকে ট্রান্সফার করে ডিএসপি ডিএনটি এসপি সাহেবের কাছে ভাল থাকছেন।

ডিএসপির মত ক্রিমিনাল আর কেউ নেই। যদি প্রমাণ চান, তাহলে তিনি সব প্রমাণ দিয়ে দেবেন। রাজকমার দাস আরও বলেছেন যেদিন শতাব্দী রায় জুতো খেয়েছিলেন সেদিন ডিএসপি ছিলেন। পুরো দোষ ওনার। যদি কারও পানিশমেন্ট হওয়ার কথা থাকে, তাহলে সেটা একমাত্র ডিএসপির, আর কারও নয়।

এর আগে বীরভূমের বোলপুরের আইসি লিটন হালদারকে গালিগালাজের অভিযোগ উঠেছিল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। বিষয়টি রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলেছিল।