
আবারও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে বীরভূমের কীর্ণাহারে। এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কীর্ণাহারের ঠিবা পঞ্চায়েত এলাকায়। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। গৃহবধূর বয়ান অনুযায়ী, অভিযুক্ত যুবক তাঁরই প্রতিবেশী। মদ্যপ অবস্থায় মঙ্গলবার রাতে ঘরে ঢুকে পড়ে, তাঁর ওপর যৌন নির্যাতন চালিয়েছেন অভিযুক্ত যুবক। পরে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
পরে কীর্ণাহার থানায় লিখিত অভিযোগ জানালে অভিযুক্ত সুবীর বাউড়িকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে যৌন নির্যাতন, মারধর, প্রাণনাশের হুমকি দেওয়ায় মামলা রুজু করা হয়েছে।








