
পদ্মফুলের বস্তা দিয়ে বাইরের নাম ঢোকানো হচ্ছে। নানুরের সভা থেকে ফর্ম ৬ নিয়ে ফের একবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি বেছে বেছে ১ কোটি ২০ লাখ নাম বাদ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেছেন এর বিরুদ্ধে তিনি মামলা করেছিলেন। ২২ লাখ ভোটারের নাম তুলতে পেরেছেন। এখনও ১৮ লাখ নাম বাদ আছে। তাদের প্রত্যেককে ট্রাইব্যুনালে আবেদন করতে হবে।
খরচা তৃণমূল কংগ্রেস দেবে। তৃণমূল নেত্রী আরও বলেছেন সুপ্রিম কোর্ট ভাল রায় দিয়েছে। পদ্মফুলের বস্তা দিয়ে ফর্ম ৬ জমা করে বাইরের নাম ঢোকাচ্ছিল। দেশের শীর্ষ আদালত বলে দিয়েছে এসব চলবে না।






