
মুর্শিদাবাদের সালারে মজুত বোমা ফেটে হাত উড়ে গেল যুবকের। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে সালারের খাঁড়েরা গ্রামে।
জানা গিয়েছে ফাইজাল শেখ নামে এক ব্যক্তির বাড়ির পিছনে বোমা মজুত ছিল। সেই বোমা সরানোর সময় বিস্ফোরণ ঘটে। আর তাতেই হাত উড়ে যায় বছর আঠাশের বাদশা ওরফে রুমজান শেখের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সালার থানার পুলিশ। গ্রেফতার করা হয় ফাইজাল শেখকে।
তদন্তে জানা গিয়েছে পুলিশের রেইডের ভয়ে বাড়িতে মজুত করে রাখা বোমা সরানোর চেষ্টা করতে গিয়েই বিস্ফোরণ ঘটেছে। ঠিক কি কারণে বোমা মজুত করা হয়েছিল তদন্ত করে দেখছে পুলিশ।






