গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Birbhum তিলপাড়া ব্যারেজে ভাঙন, আশঙ্কা  

    তিলপাড়া ব্যারেজে ভাঙন, আশঙ্কা  

    0
    458
    ছবি সৌজন্যে : নিজস্ব
    লাগাতার টানা বৃষ্টিপাতের জেরে এবার অশনি সংকেত বীরভূমে। সিউড়ির তিলপাড়া ব্যারেজ নিয়ে বাড়ছে আতঙ্ক।
    কারণ ইতিমধ্যে জলের চাপে ভেঙে গিয়েছে এই জলাধারের পাঁচটি পিলার।যেকোনও সময় ভেঙে পড়তে পারে রাঢ় বঙ্গের এই ব্যারেজ। আর তেমনটা হলে বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার থেকেই তিলপাড়া ব্যারেজে একের পর এক ওয়াটার ডিভাইডার ভেঙে পড়তে শুরু করে। দিন কয়েক আগেই দু’টি বড় ডিভাইডারে ফাটল ধরা পড়েছিল। সেই ফাটলই ক্রমশ বিস্তৃত হয়ে ভেঙে পড়ে একের পর এক পিলার। সেই কারণেই এবার ব্যারেজ ভেঙে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা শুরু করেছেন প্রশাসনের আধিকারিকরা। ব্যারেজ মেরামতির কাজ শুরু হলেও ধারাবাহিক ক্ষতিতে বিপত্তি আরও জটিল হচ্ছে।
    কয়েকদিন আগে থেকেই বড় যান চলাচলে নিষেধাজ্ঞা জারি ছিল।যদিও পরে ছোট গাড়ি, মোটরবাইকসহ সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।