ফের বীরভূমে আক্রান্ত পুলিশ, মুখ্যমন্ত্রীকে খোঁচা সুকান্তর

0
902
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
বীরভূমে ফের পুলিশের উপর হামলার অভিযোগ। লাভপুরে নকল কয়েন ব্যবসার বিরুদ্ধে অভিযানে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছে লাভপুর থানার পুলিশকে।
অভিযোগ পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িও। ঘটনার পর থেকেই থমথমে রয়েছে লাভপুরের পরিস্থিতি। সূত্রে খবর, লাভপুরের অমৃতবাঁধ এলাকায় টহল দেওয়ার সময় নকল কয়েনের ব্যবসার খবর মিলতেই তল্লাশি অভিযানে যায় পুলিশ। কয়েকজন নকল কয়েন ব্যবসায়ীকে তাড়া করতেই, অপরদিক থেকে হঠাৎ পুলিশের উপর ইটবৃষ্টি শুরু হয়। ইটের ঘায়ে আহত হন এক পুলিশকর্মী। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
এদিকে পুলিশের উপর ফের হামলার ঘটনায় রাজ্য আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে বলে এক্স হ্যান্ডেলে তোপ দেগেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায়কে অযোগ্য মুখ্যমন্ত্রী আখ্যা দিয়ে তাঁর খোঁচা দুষ্কৃতীদের কাজে লাগিয়ে ভোটে জিতে পশ্চিমবঙ্গকে মধ্যযুগের দিকে ফিরিয়ে দিচ্ছেন।