
বীরভূমের মুরারইয়ের পাইকরে কিষাণ মাণ্ডিতে হানা দিয়েছে ইডি। শুক্রবার দুপুরে ইডির চার সদস্যের একটি টিম পাইকর কিষাণ মাণ্ডিতে হানা দেয়।
রাজ্যের কারামন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহার জমি ও সম্পত্তি নিয়ে কৃষি আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন তদন্তকারীরা। নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর চন্দ্রনাথ সিনহার আর্থিক উৎস নিয়ে প্রশ্ন উঠেছে। বাড়ি থেকে ৪০ লাখ টাকা উদ্ধার হলেও তাঁর হিসেব ঠিকমত দিতে পারেননি বলে দাবি। ২০ লাখ টাকার হিসেবে দিলেও বাকি ২০ লাখ টাকার হিসেব দিতে পারেননি।
কিষাণ মান্ডিতে ধান বিক্রি করে ২০ লাখ টাকা পেয়েছিলেন বলে অভিযোগ। তারই তদন্তে কিষাণ মান্ডিতে ইডির হানা বলে খবর।
