
ট্যাংরার হত্যাকাণ্ডের মধ্যেই এবার বীরভূমে আরেকটি নৃশংস খুনের ঘটনা ঘটেছে। বীরভূমের মহম্মদবাজারে দুই শিশু এবং তাঁর মায়ের গলার নলিকাটা দেহ উদ্ধার হয়েছে । ঘটনাস্থলে পুলিশ গেলে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে। জানা গিয়েছে মহম্মদবাজারের ম্যানেজারপাড়া বাসিন্দা লাল্টু কর্মসূত্রে দুর্গাপুরে থাকেন। তাঁর স্ত্রী বছর ২৫-র লক্ষ্মী মাড্ডি দুই সন্তান বছর ১০-র রূপালি এবং বছর ৮-র অভিজিত্কে নিযে থাকতেন।
শুক্রবার সকালে খাটিয়ার মধ্যে আদিবাসী পরিবারের মহিলা লক্ষ্মী এবং রূপালির কম্বল মোড়া দেহ দেখতে পান। খাটিয়ার নিচে ছিল অভিজিতের দেহ। তিনজনের মাথাতেই আঘাতের চিহ্ন মিলেছে। গলায় নলিকাটা ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। দেহ উদ্ধারে বাধা দেওয়া হয় । এরপর পুলিশ সুপার আমনদীপের আশ্বাসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।








