
বাবার সঙ্গে মেলায় গিয়ে হারিয়ে গিয়েছিলেন। রাতভর খোঁজাখুঁজির পর শনিবার বছর ৩০-র ওই যুবতীর দেহ মিলল জঙ্গলে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে বীরভূমের সদাইপুরে।
পরিবারের দাবি ধর্ষণ করে খুন করা হয়েছে। জানা গিয়েছে শনিবার সদাইপুরের রাধামাধপুর গ্রামের কাছে একটি জঙ্গলে অজ্ঞাত পরিচয় মহিলার দেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। পরে জানা যায় শুক্রবার রাতে বাবার সঙ্গে দুবরাজপুরে মেলায় বেড়াতে গিয়েছিলেন। তারপর থেকে তার খোঁজ মিলছিল না। শনিবার রাজগঞ্জ করমকাল যাওয়ার রাস্তায় জঙ্গলে পড়েছিল দেহ।
দেহের পাশেই ছিল বোতল, চটি এবং একটি রুমাল। যুবতীর গলায় ওড়নার ফাঁস লাগানো ছিল বলে খবর।









