গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Birbhum শতাব্দীর সামনেই তৃণমূলের দুই পক্ষের মারপিট

    শতাব্দীর সামনেই তৃণমূলের দুই পক্ষের মারপিট

    0
    322
    ছবি সৌজন্যে : নিজস্ব

    তৃণমূলের অভিনেত্রী সাংসদ শতাব্দী রায়ের সামনেই অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতা ও তাঁর ভাইকে বেধড়ক পেটালেন কাজল শেখ ঘনিষ্ঠ অনুগামীরা।

    দুই পক্ষের হাতাহাতিতে ধুন্ধুমার বীরভূমের সিউড়ির গাংটে গ্রাম। জানা গিয়েছে বীরভূমের সিউড়ির ২ নম্বর ব্লকের গাংটে গ্রামে এসআইআর ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তাঁর সঙ্গে ছিলেন অঞ্চল সভাপতি বলরাম বাগদি ও ভাই। অভিযোগ সেই সময় হঠাৎ করেই কাজল শেখ ঘনিষ্ঠ ব্লক সভাপতি নুরুল ইসলামের অনুগামীরা বলরাম বাগদি ও তাঁর ভাইকে বেধড়ক মারধর করেন।

    পুরো ঘটনাটি সাংসদ শতাব্দী রায়ের সামনে ঘটেছে। সেই সময় কার্যত অসহায়ের মত গাড়ির ওপর দাঁড়িয়ে ছিলেন শতাব্দী রায়। পরে আক্রান্ত বলরাম বাগদি ও তাঁর ভাইকে সাংসদ শতাব্দী রায়কে হাসপাতালে নিয়ে যান।