বীরভূম বেঙ্গালুরুর হবে: প্রধানমন্ত্রী

0
191
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
বিহারের মোতিহারির জনসভায় বিভিন্ন প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের জন্য উন্নয়নের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেছেন, জয়পুরের মতো পর্যটনে উন্নয়ন হবে জলপাইগুড়িতে। আরও বলেছেন, বেঙ্গালুরুর মতো গড়ে তোলা হবে বীরভূমকে। শুক্রবার বিহারের পাশাপাশি তাঁর টার্গেটে পশ্চিমবঙ্গ। বঙ্গসফর নিয়ে সোশ্যাল মিডিয়ায় বহস্পতিবারই বাংলাতে পোস্টও করেছেন প্রধানমন্ত্রী মোদী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬ এর নির্বাচনের আগে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে সফর দলীয় কর্মীদের আরও চাঙ্গা করে তুলবে।