এয়ার ইন্ডিয়ার পুণেগামী বিমানে পাখির ধাক্কা

0
154
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
আহমেদাবাদের বিমান দুর্ঘটনার এক সপ্তাহ পরেই ফের পাখির কবলে এয়ার ইন্ডিয়ার পুণেগামী বিমান। জানা যাচ্ছে, এদিন দিল্লি বিমানবন্দর থেকে ভোর সাড়ে পাঁচটা নাগাদ উড়ে য়ায় পুণেগামী এআই ২৪৬৯ বিমান। পৌঁছায় সকাল ৭টা ১৪ মিনিট নাগাদ।
সূত্রে খবর, বিমানবন্দরে নামতেই এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে চালকরা জানিয়েছেন মাঝ আকাশে বিমানে ধাক্কা মেরেছিল পাখি। কিন্তু বিশেষ ক্ষতি হয়নি। ফলে রক্ষা পেয়েছে বহু মানুষের প্রাণ। পুণে বিমানবন্দর সূত্রে খবর, অবতরণের পর আবার দিল্লিতেই ফিরে যাওয়ার কথা ছিল বিমানটির।
যাত্রীদের ক্ষতি না হলেও অতীতের ঘটনার কথা চিন্তা করে বাতিল হয় দিল্লি ফেরত বিমানটি। কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক কোনও ত্রুটি হয়েছে কিনা তা দেখে নিতেই এই সিদ্ধান্ত।