
ব্যবসায়িক প্রতিহিংসার কারণেই গ্রেফতার হতে হয়েছে। জামিন পেয়েই দাবি করেছেন মধ্যমগ্রামের নামকরা বিরিয়ানি দোকানের কর্নধার অনির্বাণ দাস।
২৯ জানুয়ারি গুদাম মালিককে মারধর, পিস্তল উঁচিয়ে হুমকি দেওয়ার অভিযোগে মধ্যমগ্রাম থানার পুলিশ গ্রেফতার করে উত্তর ২৪ পরগনার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অনির্বাণ দাসকে। জানা যায় মধ্যমগ্রামের বাদামতলার বাসিন্দা ও পুরসভার কর্মী বিশ্বজিৎ দত্তর সঙ্গে গুদাম ভাড়া নিয়ে ১১ মাসের চুক্তি হয়েছিল ওই বিরিয়াণি দোকানের মালিকের সঙ্গে। অভিযোগ চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও ঘর ছাড়ছিলেন না তিনি।
এরপরেই গুদাম মালিককে মারধর ও পিস্তল উঁচিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। পুলিশের গ্রেফতারির পর আদালতে তোলা হলে অনির্বাণ দাসকে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল বারাসত কোর্ট।








