জন্মের আগেই বার্থ সার্টিফিকেট মগরাহাটে, তোপ শমীকের

0
94
ছবি সৌজন্যে :সংগৃহীত
মগরাহাটে ভোটারের জন্মের ২ মাস আগেই বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে। মগরাহাটের বাসিন্দা হাফিজুর রহমান হালদারের জন্ম ১৯৯০-র ৩০ অক্টোবর।
কিন্তু তাঁর বার্থ সার্টিফিকেটে জন্মদিন লেখা আছে ১৯৯০-র ২৩ অগাস্ট। বিষয়টি সামনে আসতেই আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। খোঁচা দিয়ে বলেছেন এটাই তো এগিয়ে বাংলা। ৪২ বছরের দাদু আর ২২ বছরের নাতি। এমন নজির কোথাও নেই। কথায় কথায় বলে বাংলা এগিয়ে।
এটাই তার নির্দশন। তিনি আরও বলেছেন মহারাষ্ট্রে একটা ধৃতরাষ্ট্র ছিলেন, কিন্তু রাজ্যের ভোটার লিস্টে ৭ টা ধৃতরাষ্ট্র মিলেছে।